ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা সোয়া ১১টা থেকে ইনস্টিটিউটের প্রশাসন ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে ছয় দফা দাবি আদায়ে কারিগরি ছাত্ররা আন্দোলন করে আসছে। শুধু একটি কমিটি গঠন করে দেওয়া ছাড়া এখনো সরকার থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। আজ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে শিক্ষামন্ত্রালয় কর্তৃক গঠিত ৮ সদস্যের কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক থেকে ইতিবাচক সাড়া না পেলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত এক মাস ধরে চলমান আন্দোলনের কারণে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ও দাপ্তরিক সব কাজ বন্ধ রয়েছে। প্রশাসনিক ভবনে তালা ঝুলছে গত কয়েকদিন ধরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি

আপডেট সময় : ১২:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫