ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেফতার

মানবপাচার করে বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা নওগাঁ থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

বিদেশে চাকরি দেওয়ার লোভে বাংলাদেশী যুবকদের আফ্রিকার বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব পাঁচ।

আজ বিকেল ৪টায় র‍্যাব পাঁচ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়েছন । র‍্যাব জানায়, ইয়াকুব আলী নামে কুড়িগ্রামের এক যুবক প্রতারণার শিকার হয়ে আলজেরিয়া তিউনিসিয়া ও লিবিয়ায় আটকা পড়েন। এ সময় তাকে সহ আরো বাংলাদেশি যুবকদের নানাভাবে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হতো। যার মূলে ছিলেন আসামি জাহিদ হোসেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ভুক্তভোগীরা বাংলাদেশে ফিরতে পারলেও পরিবার হারায় মোটা অংকের টাকা।

গত ৯ জানুয়ারি ইয়াকুব আলী কুড়িগ্রামে এলে আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে ২৪ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় নওগাঁ জেলার রাণীনগর থানার সিঙ্গারা পাড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে মানব পাচার ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব ।

সংবাদ সম্মেলনে বলা হয় প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতারকৃত আসামি এ ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। রাতের মধ্যে আসামিকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেফতার

মানবপাচার করে বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা নওগাঁ থেকে গ্রেফতার

আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫