কুমার শরৎ কুমার রায়ের ১৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা
কুমার শরৎ কুমার রায়ের ১৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ২৫৬ বার পড়া হয়েছে
কুমার শরৎ কুমার রায়ের ১৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত।
বরেন্দ্র গবেষনা জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি কুমার শরৎ কুমার রায়ের ১৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।২৩ এপ্রিল বুধবার বিকেল চারটায় বরেন্দ্র গবেষণা জাদুঘর হলরুমে এই আলোচনা ও স্মরণ সভা হয়।এ সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ- গ্রন্থাগারিক জনাব মোঃআসলাম রেজার সঞ্চালনায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র গহেষণা জাদুঘরের পরিচালক,প্রফেসর ড.কাজী মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, প্রফেসর ড.সালেহ্ হাসান নকীব।বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও হার্ট ফাউন্ডেশনের সভাপতি, জনাব মোঃ আব্দুল মান্নান,রাজশাহী জেলা প্রশাসকের উপ-সচিব জনাব শফিউল ইসলাম,মিডিয়া ব্যক্তিত্ব ওয়ালিউর রহমান বাবু। মুখ্য আলোচক ছিলেন হেরিটেজ, রাজশাহীর সভাপতি জনাব মাহবুব সিদ্দিকী প্রমুখ।আয়োজিত অনুষ্ঠানে কুমার শরৎ কুমার রায়ের এই জাদুঘরের প্রতি অবদান, ব্যক্তিত্ব,সমাজ দেশ ও বাঙালিদের ইতিহাস উৎঘাটন সহ শিক্ষার তাৎপর্য আলোকপাত করা হয়।























