ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়ায়েজিনদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৩ মে সমাবেশ সফল করতে হেফাজতের ৪ দফা কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

আগামী ৩ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়ায়েজিনদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সাভারের মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ মিলনায়তনে দেশের শীর্ষস্থানীয় ওয়ায়েজিনে কেরামদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের আহ্বানে অনুষ্ঠাতব্য মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন হেফাজতের যুগ্ম মহাসচিব ও রাবেতাতুল ওয়ায়েজিনের উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতী মুনির হুসাইন কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা হাসান জামিল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা আব্দুল মালেক।

এ সময় গত ১৯ এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাব পেশ করেছে, তা ইসলাম ও কোরানের সুস্পষ্ট বিরোধিতা করে বলে দাবি করেন জুনায়েদ আল হাবিব। তার দাবি, এতে ইসলাম বিরোধী ধারাসমূহ অন্তর্ভুক্ত থাকায় দেশব্যাপী তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সুপারিশসমূহ শুধু বাতিল নয়, সংশ্লিষ্ট কমিশনকেও বিলুপ্ত করার দাবি জানান তিনি

তিনি বলেন, মহাসমাবেশ সফল করতে দেশব্যাপী ওয়ায়েজিনে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম এবং সম্মানিত ওলামায়ে কেরামদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই আন্দোলন কেবল একটি ইস্যু নয়—এটি ঈমান, শরীয়াহ ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণের সংগ্রাম।

হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশ সফল করতে চার দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জেলা, মহানগর, থানা ও স্থানীয় পর্যায়ে গণসংযোগ কর্মসূচি।শুক্রবার (২৫ এপ্রিল ) সারা দেশে বাদ জুমা বিক্ষোভ কর্মসূচি।

সব পর্যায়ের আলেম ও ধর্মপ্রাণ জনতাকে ৩ মে’র মহাসমাবেশে উপস্থিত হয়ে ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচারের পক্ষে কণ্ঠ মিলানোর আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়ায়েজিনদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৩ মে সমাবেশ সফল করতে হেফাজতের ৪ দফা কর্মসূচি

আপডেট সময় : ০৪:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫