ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যা

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন : গ্রেপ্তার আরও ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ। সকালে র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ পারভেজ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি জানান, বুধবার নগরীর তালায়মারি শহীদ মিনার এলাকায় প্রধান আসামি নান্টু ও তার সহযোগীরা মিলে এসএসসি পরীক্ষার্থীর বাবা আকরাম হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করে পরে তিনি মারা যান। এ ঘটনার পর বৃহস্পতিবার বোয়ালিয়া থানায় মামলা করেন নিহতের পরিবার। মামলায় প্রধান আসামি নান্টু সহ বিশাল, তাসিন, খোকন, অমি, শিশিরকে আসামি করা হয়েছে। মামলার পর থেকে র‍্যাবের একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারে মাঠে অভিযান পরিচালনা শুরু করে। এরই অংশ হিসেবে শুক্রবার রাত আটটায় নওগাঁ সদর এলাকার রাম রায়পুরাড়া আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নান্টু এবং তিন নম্বর আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করে তারা। র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামিরা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিদের বোয়ালিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারেও তাদের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যা

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন : গ্রেপ্তার আরও ২

আপডেট সময় : ০২:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫