ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের ভিসা বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন ১৩০ জনের বেশি শিক্ষার্থী। তারা অভিযোগ করেছেন, বেআইনিভাবে তাদের ভিসা বাতিল করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা মামলায় বলেন, ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি হঠাৎ করে ও বেআইনিভাবে সরকারের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (এসইভিআইএস) থেকে তাদের স্ট্যাটাস বাতিল করে দিয়েছে। এতে করে তারা গ্রেপ্তার, আটক এবং নির্বাসনের ঝুঁকিতে পড়েছেন।

প্রাথমিকভাবে ১১ জন শিক্ষার্থী জর্জিয়া অঙ্গরাজ্যে মামলা করেছিলেন। এরপর থেকে তাদের সঙ্গে আরও ১১৬ জন যোগ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী হঠাৎ করে খুঁজে পেয়েছেন তাদের ভিসা বাতিল করা হয়েছে। কিছু ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই এটি করা হয়েছে।

জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যয়নরত চীনের এক শিক্ষার্থী জানিয়েছেন, তাকে ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয় তার ভিসা বাতিল করা হয়েছে। তবে কী কারণে ভিসা বাতিল করা হয়েছে সেটি উল্লেখ করা হয়নি। তার বিশ্বাস, হয়ত ট্রাফিক সংক্রান্ত একটি বিষয়ে তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। যেটি আগেই মিমাংসা হয়ে গেছে। এছাড়া তার অপরাধের আর কোনো রেকর্ড নেই।

নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজির এক ভারতীয় শিক্ষার্থী জানিয়েছেন, তার ভিসাও বাতিল করা হয়েছে। কিন্তু কারণ উল্লেখ করা হয়নি। তিনি বলেছেন, তার বিরুদ্ধে দোকানে চুরির অভিযোগে মামলা হয়েছিল। কিন্তু এ মামলাটি বাতিল করা হয়েছে। তা সত্ত্বেও তার ভিসা রহিত করা হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়ছেন, বিভিন্ন ইনস্টিটিউটকে ট্রাম্প প্রশাসন অর্থায়ন বাতিলসহ অনেক কারণ দেখিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। আর এরমধ্যেই তাদের ভিসা বাতিলের ঘটনা ঘটছে।

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের ভিসা বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫