ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি

রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

লুটেরা-মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, ভুলে যাবেন না এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্ত দেন নাই, জেলে যান নাই, নির্যাতনের শিকার হন নাই, আপনাদের পরিবারের কেউ গুম হয়নি। কাজেই আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এসব কথা বলেন নুর।

তিনি বলেন, ১/১১ এর সময়েও রাজনীতিবিদদের পাশাপাশি কিছু শীর্ষ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছিল। এটা ঠিক কিছু রাজনীতিবিদকে গ্রেপ্তারের পেছনে সরকারের একটা নিজস্ব এজেন্ডা থাকলেও যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতি, দখল, চাঁদাবাজি, অর্থপাচার, কর ফাঁকির সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ ছিল। অন্যদিকে ৫ আগস্টের অভ্যুত্থানের পর বলতে গেলে ১৬ বছরের ফ্যাসিস্ট রেজিমের অবৈধ সুবিধাভোগী দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ লুটেরা, পাচারকারীদের গ্রেপ্তার করা তো হয় ই নি। বরং অনেককে সেইফ এক্সিটের পাশাপাশি তাদের অবৈধ অর্থ সরানো, সম্পদের মালিকানা পরিবর্তনেও সহযোগিতা করা হয়েছে। অনেকের বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার পরও কারো বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, আলোচিত এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলো থেকে এস আলম সংশ্লিষ্টদের অপসারণের মতো কিছু পদক্ষেপ নিলেও ফ্যাসিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ভূমিদস্যু, দখলবাজ, লুটেরা বসুন্ধরা, ওরিয়নের মতো দখলবাজ লুটেরাদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উন্নয়নের নামে হরিলুটের বাজেটে সবাইকে ম্যানেজ করে আওয়ামী জমানায় একচেটিয়া টেন্ডারবাজি করা তমা কনস্ট্রাকশন, এনডিই (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার) এ সরকারের আমলেও হরদম কাজ করে যাচ্ছে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, বিজ্ঞাপনের বাজারকে এককেন্দ্রিক করে জয়বাংলা কনসার্টসহ বিভিন্ন সরকারি অনুষ্ঠান, বিদেশি শিল্পী আনার নামে হাজার হাজার কোটি টাকা পাচারকারী এশিয়াটিক গ্রুপ এখনো ব্যবসা করে যাচ্ছে নির্বিঘ্নে! পরিশেষে বলতে চাই ২৪-এর বাংলায় ফ্যাসিস্ট লুটেরা, মাফিয়াদের ঠাঁই নাই। উপদেষ্টাদেরও সাবধান করে বলতে চাই অনতিবিলম্বে লুটেরা, মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদের রক্ষা করতে আসলে নিজেরা রক্ষা পাবেন না। ভুলে যাবেন না, এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্ত দেন নাই, জেলে যান নাই, নির্যাতনের শিকার হন নাই, আপনাদের পরিবারের কেউ গুম হয়নি। কাজেই আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমরা আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি

রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

আপডেট সময় : ০২:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫