রাজশাহী ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্ধোধন
রাজশাহী ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্ধোধন
- আপডেট সময় : ০৫:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে
আজ মঙ্গলবার রাজশাহী ঘড়িয়াল প্রজনন কেন্দ্র, পবা নার্সারী, জিয়া পার্ক রোড, রাজশাহী জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী, সম্মানিত প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা মহোদয় উদ্ধোধন করেছেন। উদ্ধোধনের সময় গাজীপুর সাফারী পার্ক, গাজীপুর হতে আনা প্রাপ্ত বয়স্ক ০২ (দুই) টি ঘড়িয়াল, তার মধ্যে ০১ (এক) টি পুরুষ, ০১ (এক) টি স্ত্রী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব গোবিন্দ রায়, প্রকল্প পরিচালক ও উপপ্রধান বন সংরক্ষক, বনভবন, আগারগাঁও, ঢাকা। জনাব মোঃ ছানাউল্ল্যা পাটওয়ারী, বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা, জনাব মুহাম্মদ সুবেদার ইসলাম, বন সংরক্ষক, সামাজিক বন অঞ্চল, বগুড়া, জনাব মোঃ রফিকুজ্জামান শাহ্, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী। ড. কামরুল হাসান, অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। ড. এ. এম সালেহ রেজা, অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জনাব এবিএম সরোয়ার আলম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, আইউসিএন বাংলাদেশ, জনাব মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান, সেভ দি ন্যাচার এন্ড লাইফ, রাজশাহী। উল্লেখ্য যে বাংলাদেশে এটি প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র স্থাপিত হলো।
ঘড়িয়াল খুবই নিরীহ উপকারী জলজ সরীসৃপ প্রাণী। এটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর তফসিলভুক্ত রক্ষিত প্রজাতি ও সাইটিস Appendix-1 ভুক্ত প্রাণী। বর্তমান অবস্থা মহাবিপদাপন্ন, এর ইংরেজী নামঃ Gharial বৈজ্ঞানিক নামঃ Gavialis gangeticus। এক সময় বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে দেখা গেলেও নদী দূষণ, নদীর নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার, পাচার, ডিম নষ্ট, প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্যে সংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে।























