ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী শিক্ষাবোর্ডে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯ হাজার কমেছে

রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

রাজশাহী শিক্ষাবোর্ডে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯ হাজার কমেছে। পরীক্ষার্থীর সংখ্যা কেমন কমেছে তা খতিয়ে দেখছে শিক্ষাবোর্ড।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর (২০২৪ সালে) পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৫৩ জন। কিন্তু এ বছর অংশ নিচ্ছে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে ১৮ হাজার ৯৪৯ জন। রাজশাহী বিভাগের ২৬৯টি কেন্দ্রে এ বছর পরীক্ষা গ্রহণ করা হবে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, ‘এবছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। রেজিস্ট্রেশন কম হওয়া এর মূল কারণ বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা পর্যালোচনা করছি।’

তিনি জানান, আগামী ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিকে, পরীক্ষা চলাকালীন শব্দদূষণ রোধে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পরীক্ষাকেন্দ্র এলাকায় লাউডস্পিকার ব্যবহার, বাদ্যযন্ত্র বাজানোসহ যেকোনো ধরণের উচ্চ শব্দ সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী নগরের ২৭টি কেন্দ্রে এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত পরীক্ষা চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী শিক্ষাবোর্ডে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯ হাজার কমেছে

রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার

আপডেট সময় : ১২:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫