ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) আজ তিন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে ছয় দলের খেলা

আবাহনী-মোহামেডানের জয়ের দিনে হার নাঈম শেখদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:২২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) আজ তিন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে ছয় দলের খেলা। যেখানে বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নেমেছিল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ৭৪ রানের জয় পেয়েছে মোহামেডান।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মোহামেডান সংগ্রহ করে ২৮৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন মুশফিক, এ ছাড়া ৬৪ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে অগ্রণী ব্যাংক সংগ্রহ করে ২১৩ রান।

দলের হয়ে কেবল অমিত হাসান ছাড়া লড়তে পারেননি কেউই। তরুণ এই ব্যাটার করেন ১০৫ রান। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন এবাদত হোসেন। এদিকে, বিকেএসপির ৪ নম্বর মাঠে খেলেছিল আবাহনী এবং প্রাইম ব্যাংক। এই দিনেও ১৩৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে হান্নান সরকারের দল। শুরুতে ব্যাট করতে নেমে আবাহনী সংগ্রহ করে ২৯০ রান ৯ উইকেট হারিয়ে।

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৫৭ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। দলের হয়ে নাঈম শেখের ৭৩ রান রান ছাড়া বড় সংগ্রহ কেউ করতে পারেননি। তবে শামীম পাটোয়ারী করেন ৪০ রান। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এদিকে মিরপুর শের-ই বাংলার মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় তুলে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। শুরুতে ব্যাট করে গুলশান সংগ্রহ করে ১৭৮ রান। মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে ১৭২ রানে অলআউট হয় শাইনপুকুর। শেষ ওভারের নাটকীয়তায় ৬ রানে জয় তুলে নেয় গুলশান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) আজ তিন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে ছয় দলের খেলা

আবাহনী-মোহামেডানের জয়ের দিনে হার নাঈম শেখদের

আপডেট সময় : ১২:৩৭:২২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫