ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত সদস্য ছিলেন নাসির হোসেন

নিষেধাজ্ঞা থেকে ফিরে নাসির বললেন, ‘আমি আনলাকি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত সদস্য ছিলেন নাসির হোসেন। তবে বিতর্কেও কম জড়াননি তিনি। বিতর্কিত কর্মকাণ্ডের পাশাপাশি হারিয়েছেন নিজের ফর্মটাও। অনেকটা অকালেই হারিয়ে গিয়েছিলেন জাতীয় দলের রাডার থেকে।

বিতর্কের শেষ অঙ্কে হয়েছেন নিষিদ্ধ। টি-টেন লিগ খেলতে গিয়ে আইসিসি থেকে শাস্তি পান নাসির। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন এই ক্রিকেটার। আজ সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে পেশাদার ক্রিকেটে ফের দেখা গেল নাসিরকে।

গতকাল রাতে নাম লিখিয়েছিলেন রূপগঞ্জ টাইগার্সের হয়ে। দেড় বছর পর মাঠে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাসির বলেন, ‘মানুষ চাইলে সব কিছুই পারে। ফিরে আসা বলতে… দেড় বছর তো। আমি একটু আনলাকি এই কারণে বলব যে, আমার দেড় বছর যেখান থেকে শুরু হয়েছে আমি দুইটা মৌসুম মিস করে ফেলেছি। দুইটা বিপিএল আর এটাসহ দুইটা প্রিমিয়ার লিগ। তাই এদিক থেকে আমি আনলাকি। যদি একটা মিস হতো, তাহলে ঠিক ছিল।’

নিজেকে দুর্ভাগা উল্লেখ করে নাসির বললেন, ‘আমি অনেক আনলাকি! আমার কাছে মনে হয় (হাসি)। কী বলব এটা? (নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই) ম্যাচ ছিল বিধায় খেলতে পেরেছি। আরও অনেক দলের প্রস্তাব ছিল। তবে আমার মনে হয়েছে, এই দলে খেললে আমার জন্য ভালো হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত সদস্য ছিলেন নাসির হোসেন

নিষেধাজ্ঞা থেকে ফিরে নাসির বললেন, ‘আমি আনলাকি’

আপডেট সময় : ০১:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫