ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজশাহীর বাঘায় জামায়াত ও ছাত্রশিবিরের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

জামায়াত-শিবিরের সঙ্গে বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

রাজশাহীর বাঘায় জামায়াত ও ছাত্রশিবিরের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

রোববার (৩০ মার্চ) রাতে উপজেলার বাউসা বাজারে এ হামলার ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাউসা ইউনিয়নের দিঘা ১ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি সৌরব আহমেদের গতিরোধ করে মারধর করেন বিএনপিকর্মী রাজীব হোসেন, আরাফাত আহমেদ ও মোমিন হোসেন। এর জেরে রাত ৮টার দিকে বাউসা বাজারে থাকা রাজিবের ওপর হামলা করেন শিবিরের নেতাকর্মীরা। মারধরের খবর শুনে বাজারে ছুটে আসেন বিএনপির নেতাকর্মীরা। এরপর উভয় পক্ষের মধ্যে হয় ধাওয়া-পাল্টাধাওয়া।

এসময় জামায়াতকর্মী মিজানুর রহমানের ওষুধের দোকান, রফিকুল ইসলামের জুতার দোকান ও ইমারত শ্রমিক আকবর হোসেনের দোকানে হামলা করে ভাঙচুর করা হয়। এছাড়া জামায়াত নেতা মজিবর রহমান ও আমির উদ্দিনের মোটরসাইকেল এবং আক্কাছ আলীর ভ্যানে আগুন দেন বিএনপির নেতাকর্মীরা।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, রাত সাড়ে ১১টা পর্যন্ত কেউ অভিযোগ করেননি। আহতদের মধ্যে সৌরভ নামের একজন বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর বাঘায় জামায়াত ও ছাত্রশিবিরের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

জামায়াত-শিবিরের সঙ্গে বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা

আপডেট সময় : ০৪:৪৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫