বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
দলীয় নেতাদের সঙ্গে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়
- আপডেট সময় : ০৪:৩৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (৩১ মার্চ) রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম ফজলুল হক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কে এম ফজলুল হক মিলন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী






















