ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি স্পেনও ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায়

২০৩৫ বিশ্বকাপ আয়োজন করতে চায় স্পেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি স্পেনও ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায়। এ কারণে বিডে তারা যৌথভাবে অংশ নেবে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

এ সম্পর্কে আরএফইএফ’র সভাপতি রাফায়েল লুজান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর ফিফা বিশ্বকাপে অংশগ্রহণই শুধু নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে না, বরং সাথে যদি বাড়তি হিসেবে স্বাগতিক হওয়া যায় তবে এর অগ্রসর নিশ্চিত করা যাবে। আমরা বর্তমানে বিষয়টি নিয়ে কাজ করছি।’

সাম্প্রতিক সময়ে নারী ফুটবলকে ঘিরে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে স্পেন তার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে এই বিডে অংশ নিতে চায়।

সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস ২০২৩ সালের সেপ্টেম্বরে পদ থেকে সড়ে দাঁড়িয়েছিলেন। বিশ্বকাপে তারকা খেলোয়াড় জেনি হারমোসোকে বিশ্বকাপের ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আকস্মিক চুমু দেবার ঘটনা রুবিয়ালেসকে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি করেছিল।

রুবিয়ালেসের পরে পেদ্রো রোখা অন্তর্বর্তীকালীন সভাপতির পদ পেয়েছিলেন। কিন্তু নিজের দায়িত্ব থেকে বেরিয়ে তিনি বাড়তি কিছু করে দেখাতে গেলে তাকেও বহিস্কৃত হতে হয়। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে লুজান সভাপতি হিসেবে যোগ দেন। উল্লেখ্য, মরক্কো ও পর্তুগালের সাথে যৌথভাবে ২০৩০ পুরুষ ফুটবল বিশ্বকাপের স্বাগতিক হয়েছে স্পেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি স্পেনও ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায়

২০৩৫ বিশ্বকাপ আয়োজন করতে চায় স্পেন

আপডেট সময় : ০৪:০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫