ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ও উৎসবভাতা পরিশোধের জন্য রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক খোলা থাকবে আজ

শিক্ষকদের জন্য আজ দুই ঘণ্টা খোলা ৪ ব্যাংক, টাকা তোলা নিয়ে সংশয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ও উৎসবভাতা পরিশোধের জন্য রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক খোলা থাকবে আজ।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে মাত্র দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে। এত অল্প সময়ে সাড়ে তিন লাখেরও বেশি শিক্ষক-কর্মচারীরা টাকা তুলতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে পড়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সরকারি ছুটি হলেও এ চার ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর ৩টা পর্যন্ত। জুমাতুল বিদার কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয়েছে।

ক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় মন্ত্রণালয়
এদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তীব্র ক্ষোভের মুখে শেষসময়ে এসে বিশেষ ব্যবস্থাপনায় একদিন অতিরিক্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

তবে এসব উদ্যোগ লোকদেখানো বলেও অভিহিত করেছেন বেতন ও উৎসবভাতা বঞ্চিত শিক্ষকরা। তারা বলছেন, মাত্র দুই ঘণ্টা সময়ের মধ্যে অনেক শিক্ষকই বেতন তুলতে পারবেন না।

এমপিও শিক্ষকদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অবহেলা, অদক্ষতা ও নিষ্ঠুরতার শিকার সাড়ে তিন লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।

তাদের সরকারি সহকর্মীরা মার্চ মাসের বেতন ও উৎসবভাতার টাকা পেয়ে গেছেন। অথচ ইএফটি নামক জুজু দেখিয়ে অনেক বেসরকারি শিক্ষক ডিসেম্বর থেকে বেতন পাচ্ছেন না।

বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ও উৎসবভাতা পরিশোধের জন্য রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক খোলা থাকবে আজ

শিক্ষকদের জন্য আজ দুই ঘণ্টা খোলা ৪ ব্যাংক, টাকা তোলা নিয়ে সংশয়

আপডেট সময় : ০২:৪৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫