ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত ডা. হাসানুজ্জামান হাসুর আম্মার ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে জ্বাশনে জুলুশ নতুন সদস্য সংগ্রহ করতে যাচ্ছে রোমো হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

রাজশাহীতে রুহুল আমিন (৪৮) নামের এক ব্যক্তি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই শ্যালকের বিরুদ্ধে

রাজশাহীতে জমিজমা সংক্রান্তে মারামারিতে একজন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৩৫৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে রুহুল আমিন (৪৮) নামের এক ব্যক্তি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই শ্যালকের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে রুহুল আমিনকে হাসুয়া দিয়ে কোপ দেয় শ্যালক মিন্টু। এতে তার মৃত্যু হয়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিনের বাবার নাম নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমির মাপমাপির সময় রুহুল আমিন ও তার শ্যালক মিন্টুর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হয়। এ সময় শ্যালক মিন্টু হাসুয়া দিয়ে দুলাভাই রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করে। এতে রুহুল আমিন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর শাহ মখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে রুহুল আমিন (৪৮) নামের এক ব্যক্তি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই শ্যালকের বিরুদ্ধে

রাজশাহীতে জমিজমা সংক্রান্তে মারামারিতে একজন নিহত

আপডেট সময় : ০৫:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫