ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। সর্বকালের অন্যতম সেরা সেই দুই ব্যাটসম্যান। নব্বইয়ের দশকে কে সেরা প্রশ্নে বড় ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ছিল সময়ের দুই সেরা ব্যাটারের। শচীন জাতীয় দলের হয়ে খেলা ছেড়েছেন প্রায় এক যুগ আগে।

ফাইনালে আজ লারার মুখোমুখি টেন্ডুলকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। সর্বকালের অন্যতম সেরা সেই দুই ব্যাটসম্যান। নব্বইয়ের দশকে কে সেরা প্রশ্নে বড় ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ছিল সময়ের দুই সেরা ব্যাটারের। শচীন জাতীয় দলের হয়ে খেলা ছেড়েছেন প্রায় এক যুগ আগে।

আর লারা শেষ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ২০০৭ সালে। খেলোয়াড় হিসেবে এই দুই ব্যাটসম্যান আজ আবার মুখোমুখি হচ্ছেন ক্রিকেট মাঠে।
সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে যে মুখোমুখি হবে টেন্ডুলকার ও লারার দল। ভারতের রায়পুরে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় টেন্ডুলকারের নেতৃত্বে ভারত মাস্টার্স লড়বে লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের বিপক্ষে।

সেমিফাইনাল অস্ট্রেলিয়া মাস্টার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত মাস্টার্স। অন্যদিকে লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স শেষ চারে হারায় শ্রীলঙ্কাকে। লিগ পর্বের দেখায় টেন্ডুলকারদের কাছে ৭ রানে হেরেছিলেন লারারা। লিগ পর্বের সেই ম্যাচে লারা খেললেও ছিলেন না টেন্ডুলকার।

ভারত ম্যাচটি খেলে যুবরাজ সিংয়ের নেতৃত্বে।

ভারত মাস্টার্সের হয়ে পাঁচ ম্যাচে এক ফিফটিতে ১৫৬ রান করেছেন টেন্ডুলকার। অন্যদিকে লারা চার ম্যাচ খেলে ১০৭ রান করেছেন। সর্বোচ্চ ইনিংস ৪১ রানের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। সর্বকালের অন্যতম সেরা সেই দুই ব্যাটসম্যান। নব্বইয়ের দশকে কে সেরা প্রশ্নে বড় ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ছিল সময়ের দুই সেরা ব্যাটারের। শচীন জাতীয় দলের হয়ে খেলা ছেড়েছেন প্রায় এক যুগ আগে।

ফাইনালে আজ লারার মুখোমুখি টেন্ডুলকার

আপডেট সময় : ০৫:২৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫