ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন।

ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। তিনি আজ রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

যাওয়ার আগে, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

সফরকালে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে রমজান সংহতি ইফতার ভাগাভাগি করার জন্য রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

গুতেরেস জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশি যুবক এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে গোলটেবিল আলোচনায়ও অংশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন।

ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় : ০৫:০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫