ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের সূচি প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। আগামী এপ্রিলে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আজ (শনিবার) সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি।

সূচি অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। ২০ এপ্রিল প্রথম টেস্ট শুরু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩ মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে দল।

এর আগে ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

জিম্বাবুয়ে বাংলাদেশের মাটিতে সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এক টেস্টের সিরিজে বাংলাদেশ জিতেছিল ইনিংস এবং ১০৬ রানের বড় ব্যবধানে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের সূচি প্রকাশ

আপডেট সময় : ০২:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫