ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
  ৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির: সোচ্চার-এর জরিপ তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস: সোচ্চার-এর জরিপ বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু হাদি হত্যার তদন্তে রোববার জাতিসঙ্ঘে চিঠি দেবে সরকার ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে: সালাম ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি: রয়টার্সকে তারেক রহমান জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানের রিকশাচালককে জুতাপেটা করার ভিডিও ছড়ানোর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার।

রিকশাচালককে জুতাপেটার তদন্ত শুরু, ক্ষমা চাইলেন সেই কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানের রিকশাচালককে জুতাপেটা করার ভিডিও ছড়ানোর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার।

শনিবার (১ মার্চ) এক চিঠিতে সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজকে তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

আজ (রোববার) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক স্যারের নজরেও এসেছে। তিনি এ বিষয়ে তদন্ত করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি।’

এর আগে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, সমাজসেবা কর্মকর্তার কোয়ার্টারের সামনে জাহিদ হাসান রাসেল এক রিকশাচালককে পায়ের জুতা খুলে পেটান। পরে প্রাইভেটকারের ব্যাকডালা থেকে লাঠি বের করে রিকশাচালকের শরীরে ও রিকশায় আঘাত করতে থাকেন তিনি। এ ছাড়া অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা যায় তাকে। রিকশাচালককে মারধরের এই ঘটনা গত পহেলা ফেব্রুয়ারি দুপুর ১টা ৩৩ মিনিটে ঘটেছে বলে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে।

জানা গেছে, সম্প্রতি ওই ভিডিও ছড়িয়ে পড়লে রোববার (২ মার্চ) অফিসে যাননি সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। সোমবার (৩ মার্চ) পর্যন্ত দুদিন ছুটি নিয়েছেন তিনি। এদিকে রোববার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে ঘটনার জন্য তিনি অনুতপ্ত বলে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘এমন ঘটনা কি আর কারও জীবনে ঘটেনি? আমি অন্যায় করেছি। কিন্তু এত বড় শাস্তি কি আমার পাওনা ছিল?’ ওই ঘটনার জন্য তিনি নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন।

সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনিরা খাতুন বলেন, ‘ভিডিওটা আমরা দেখেছি। কিন্তু এ ব্যাপারে কোনো অভিযোগকারী পাচ্ছি না। লিখিত অভিযোগ ছাড়া ব্যবস্থা নিতে পারছি না।’

সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান বলেন, ‘আপনি যেমন দেখেছেন, আমরাও ভিডিওটি দেখেছি। বিষয়টি আমাদের হায়ার অথরিটি জানে। এ ব্যাপারে তারাই হয়তো ব্যবস্থা গ্রহণ করবে। এর বাইরে বেশি কিছু আমি বলতে পারছি না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানের রিকশাচালককে জুতাপেটা করার ভিডিও ছড়ানোর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার।

রিকশাচালককে জুতাপেটার তদন্ত শুরু, ক্ষমা চাইলেন সেই কর্মকর্তা

আপডেট সময় : ০৩:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫