সংবাদ শিরোনাম ::
রাজশাহীর লালনশাহ মুক্তমঞ্চ এলাকা সংলগ্ন পদ্মা নদীর তীরে এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মুখে স্কচটেপ পেচানো অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
রাজশাহীর লালনশাহ মুক্তমঞ্চ এলাকা সংলগ্ন পদ্মা নদীর তীরে এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ট্রিপল নাইনে কল পেয়ে পুলিশ নদীর তীর থেকে ওই মরদেহ উদ্ধার করে।
রাজপাড়া জোনের সহকারী পুলিশ কমিশনার রুবেল হক জানান, আরমান নামের একজন তাদের কল করে বিষয়টি অবগত করে। ঘটনাস্থলে গিয়ে তারা মুখে স্কচটেপ পেচানো মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে সিআইডি কর্মকর্তারা আলামত জব্দ করেন। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।
প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে পুলিশ জানায়, ঘটনার তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে নৌ-পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করবে।
























