ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার বিকেলে নগরের সাহেব বাজার জিরোপয়েন্টে তাঁরা এই কর্মসূচি করেন। কর্মসূচি থেকে দোষীদের দ্রুত দৃশ্যমান শাস্তির দাবি জানানো হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা এ সময় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. মায়েন উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়ন যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস মৌ, যুগ্ম আহ্বায়ক মিফতাহুল জান্নাত বিভা, শিক্ষার্থী শামসুন নাহার, তানিয়া আক্তার, মো. আল মাউন প্রমুখ।

জান্নাতুল ফেরদৌস মৌ বলেন, আইন ও শাস্তি এমন হোক, এদেশে কোনো নারী ধর্ষণের শিকার হলে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ধর্ষক ধর্ষণ করার আগে যেন ১০ বার ভাবে। আজকে হয়তো একটা ধর্ষণের ঘটনা নিয়ে আন্দোলন হচ্ছে, কিন্তু যার কেউ নাই, তারপক্ষে কে কথা বলবে। কিন্তু দেখা যাচ্ছে, বিচারের দাবিতে না দাঁড়ালে সেটা নিয়ে কোনো কথা হয় না। ঢাকা থেকে রাজশাহীগামী বাসের যাত্রীরা বলছেন, অন্তত একজন নারীকে সেখানে ধর্ষণ করা হয়েছে। তাকে বাসের পেছনে আলাদা করে রাখা হয়। সেই নারী হয়তো সামাজিক কারণে সামনে এসে বলার সাহস পাচ্ছে না।

যুগ্ম আহ্বায়ক মিফতাহুল জান্নাত বলেন, ‘ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমরা কোনো হিস্র বন্যপশুকে মেরে ফেলি। ধর্ষক এত খারাপ কাজ করার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের লোকজন সবসময়ই বলে যে তারা নাকি আমাদের পাশে আছে। আগে নাকি নানা কারণে কাজ করতে পারেনি। কিন্তু ৫ আগস্টের পর তো তারা স্বাধীন। কিন্তু তার কোনো ধরনের মূল্যায়ন বা প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫