ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।

‘অপারেশন ডেভিল হান্ট’ রাজশাহীতে শুরু হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

অপারেশন ডেভিল হান্ট শুরুর পর রাজশাহীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।

সারাদেশের মতো রাজশাহীতেও শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। রোববার বিকেল থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান শুরু করে।

বেলা সাড়ে ৩টায় নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অপারেশনাল কার্যক্রম শুরু হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নগরের বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনার উদ্দেশ্য বের হন।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

সারা দেশে গতকাল শনিবার বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।

‘অপারেশন ডেভিল হান্ট’ রাজশাহীতে শুরু হয়েছে

আপডেট সময় : ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫