ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

ইজতেমার প্রথম ধাপে ৬ মুসল্লির মৃত্যু

ইজতেমার প্রথম ধাপে ৬ মুসল্লির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শুরু হওয়ার কিছু সময় আগে তিনি মারা যান। চলতি বছরের ইজতেমার প্রথম পর্বে এ নিয়ে ছয় মুসল্লির মৃত্যু হলো।

মারা যাওয়া ব্যক্তির নাম হাজী আব্দুর গফুর (৭৫)। ভোলার চরফ্যাশন উপজেলায় তার বাড়ি। আখেরি মোনাজত শেষে এ মুসল্লির জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে, ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। সকাল ৯টা ১১ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়, যা শেষ হয় সকাল ৯টা ৩৬ মিনিটে। মাওলানা জুবায়ের আহমেদ এ মোনাজাত পরিচালনা করেছেন। মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা করা হয় এতে। এছাড়াও মুসলিম উম্মাহ ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয় মোনাজাতে।

আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিট, ধওর ব্রিজ এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহনের চলাচল বন্ধ ছিল। মোনাজাত শেষে মুসল্লিরা ময়দান ত্যাগ করছেন এখন। এরপরই এসব সড়ক আবারও যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইজতেমার প্রথম ধাপে ৬ মুসল্লির মৃত্যু

ইজতেমার প্রথম ধাপে ৬ মুসল্লির মৃত্যু

আপডেট সময় : ০৮:১৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫