ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে অনলাইনে হত্যার হুমকি

রাজশাহীতে দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে অনলাইনে হত্যার হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে অনলাইনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

হুমকি পাওয়া নেতারা হলেন, সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দীন ও যুগ্ম সদস্যসচিব হুমায়ুন কবির (জীম)। তারা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী। এ ছাড়া জামিউল ইসলাম নামের রুয়েটের আরেক শিক্ষার্থীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি ‘জুলাই আন্দোলনে’ সক্রিয় ছিলেন।

এ ধরনের হুমকি আসার পর রুয়েটের নিরাপত্তা কর্মকর্তা জালাল উদ্দীন বাদী হয়ে থানায় জিডিটি দায়ের করেন। তিনি জিডিতে উল্লেখ করেন, গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পদ পেয়েছেন।

কমিটি হওয়ার পর ‘কারেন্ট স্টুডেন্টস অব রুয়েট’ ফেসবুক গ্রুপে আজাদ আরিফিন নামের এক ফেসবুক আইডি থেকে হুমকি দিয়ে লেখা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাঈন আর জীম। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফেরানোর পাঁয়তারা চলছে। রুয়েটে আর কত বছর থাকবি। এদের একাডেমিক ডিটেইল দে সবাই। এদের একাডেমিক বহিষ্কার করা সময়ের দাবি। অবশ্য এদের ৩-৪ বছর এক্সট্রা থাকার প্ল্যান থাকবে নিশ্চিত।’

এই পোস্টের কমেন্টে জামিউল ইসলামকে মেনশন করে আজাদ আরিফিন লেখেন, ‘তোদের সবার মৃত্যুদণ্ড হবে। সময় থাকতে কেটে পর।’

মাঈন উদ্দীন বলেন, আজাদ আরিফিন নামের ফেসবুক আইডিটি ফেক (ভুয়া) বলে মনে হচ্ছে। এ ধরনের হুমকি ছাত্রলীগ থেকে দিতে পারে। তবে কমিটি হওয়ার পর এমন হুমকি পাওয়ায় আরও সন্দেহ তৈরি হয়েছে। এ ঘটনায় তারা আতঙ্কে আছেন। এ কারণে থানায় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। ওই আইডির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন, এ ঘটনায় তারা রুয়েটের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিয়েছেন।

নগরের মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, জিডিটি আদালতে পাঠানো হবে। আদালতের আদেশ অনুযায়ী তদন্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে অনলাইনে হত্যার হুমকি

রাজশাহীতে দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে অনলাইনে হত্যার হুমকি

আপডেট সময় : ০৬:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫