ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ সাত দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ

আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ৩৩২ বার পড়া হয়েছে

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ সাত দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কলেজের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন।

আন্দোলনকারীদের নেতা নায়েক নূর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, আজকে আমরা তিতুমীরের গেটে থাকব। রাস্তা কিছুক্ষণের মধ্যে খুলে দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এর ফলে আশপাশের বিভিন্ন এলাকায় দিনভর ব্যাপক যানজট পোহাতে হয় নগরবাসীকে।

শুক্রবার ভোরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলেও তাদের কয়েকজন আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যান। পরে জুমার নামাজের পর তাদের সতীর্থরা মিছিল নিয়ে মহাখালীর আমতলী ঘুরে এসে সড়ক অবরোধ করেন। তবে ছুটির দিন হওয়ায় এদিন আশপাশের সড়কে তেমন প্রভাব পড়েনি।

এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগ ফেসবুক পোস্টে বলেছে, গতকালের মতো আজ কিছুক্ষণ আগে ছাত্র-ছাত্রীরা তিতুমীর কলেজের সামনের সড়ক বন্ধ করে দিয়ে আন্দোলন করছেন। ফলে মহাখালী-আমতলী হয়ে গুলশান-১ এর দিকে এবং গুলশান-১ থেকে আমতলীমুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পোস্টে বিকল্প পথে চলাচলের অনুরোধ বলা হয়, বনানী-কাকলী থেকে জাহাঙ্গীর গেইটগামী চালক ও যাত্রীদের ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া মহাখালী থেকে আমতলী রাইট টার্ন করে যারা গুলশান-১ এর দিকে যাবেন তাদেরকে আমতলী হয়ে কাকলী-বনানীর দিকে সোজা গিয়ে কাকলী ক্রসিং অথবা আরও সামনে গিয়ে ইউটার্ন নিয়ে বনানী-গুলশান ২ এর সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আর বনানী-কাকলী থেকে আমতলীর দিকে যারা যাবেন, তারা সোজা মহাখালী টার্মিনাল এর দিক দিয়ে যেতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ সাত দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ

আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান

আপডেট সময় : ০১:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫