ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কোচের অধীনে অনুশীলন করব না

গণ অবসরের হুমকি সাফজয়ী নারী ফুটবলারদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

দ্বিতীয় মেয়াদে পিটার বাটলার নারী ফুটবল দলের কোচ হয়ে ঢাকায় আসার পর আবার নারী ফুটবলারদের একাংশ অস্বস্তিতে। পুরনো দ্বন্দ্ব আবার প্রকাশ্যে এসে প্রকট আকার ধারণ করেছে। আজ সন্ধ্যায় বাফুফে ভবনে সিনিয়র নারী ফুটবলারদের প্রায় সবাই এক যোগে গণমাধ্যমে সাফ জানিয়েছেন, ‘আমরা এই কোচের অধীনে অনুশীলন করব না। এই কোচ থাকলে আমরা সম্মান নিয়ে বিদায় নিব।’

কাল থেকে আলোচনায় ছিল নারী ফুটবলার-কোচ দ্বন্দ্ব। নারী ফুটবলাররা দ্বন্দ্ব নিয়ে এতদিন আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি। আজ সন্ধ্যায় এক যোগে তারা বাফুফে ভবনের নিচে এসে কোচদের সাথে তাদের সমস্যার বিষয়টি তুলে ধরেছেন। তিন পাতার এক বিবৃতি গণমাধ্যমের সবার হাতে দিয়েছেন। সেখানে কোচের সঙ্গে তাদের নানা অসঙ্গতি তুলে ধরেছেন।

জাতীয় দলের গুরুত্বপূর্ণ সকল খেলোয়াড় অধিনায়ক সাবিনা, ডিফেন্ডার মাসুরা, শিউলি আজিম, মিডফিল্ডার সানজিদা, মারিয়া, ফরোয়ার্ড কৃষ্ণা, শামসুন্নাহার, তহুরার সঙ্গে উঠতি তারকা সাগরিকা সাথি নাসরিন স্বর্ণাও ছিলেন। সব মিলিয়ে বাফুফে ভবনের নিচে প্রায় ১৫ জন ফুটবলার কোচের বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।

সিনিয়র নারী দলের ক্যাম্পে বাফুফের চুক্তিবদ্ধ খেলোয়াড় ৩১ জন। এর মধ্যে আনাই মুঘিনি যোগ দেননি। ৩০ জনের মধ্যে ১৫ জনই কোচের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এখানে আসার আগে খেলোয়াড়রা কোচের অধীনে অনুশীলনে ‘ইয়েস’ নো’ করে এসেছেন। সেখানে জুনিয়র ও উঠতি কয়েকজন রয়েছেন মাত্র।

নারী ফুটবলাররা সাফের আগে থেকে বিয়ষটি নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে জানিয়ে আসছিলেন। সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনও বিষয়টি জানতেন। সাফের পর সমস্যা সমাধান না করে কোচ নিয়োগ দেয়ায় তারা খুব হতাশ, ‘তারা আমাদের সঙ্গে একটু আলোচনা করল না। আমরা মাঠে খেলি’ বলেন ডিফেন্ডার মাসুরা।

বাফুফে নারী উইংয়ের প্রধানের সঙ্গে আলোচনার পরও বিষয়টি সমাধান না হওয়ায় তারা আক্ষেপ করেছেন। তাই নারী ফুটবলাররা এখন সভাপতির সঙ্গে সাক্ষাৎ চান। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের দিকে তাকিয়ে নারী ফুটবলারা। বাফুফে সভাপতিও যদি পিটারের পক্ষেই থাকেন তাহলে তারা গণপদত্যাগ করতে বাধ্য হবেন।

প্রসঙ্গত, নেপালের কাঠমান্ডুতে সাফ টুর্নামেন্ট চলাকালেই সিনিয়র ফুটবলার ও ব্রিটিশ কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সেই সংকট আর সামনে আসেনি। পিটার বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাফুফে। দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নিয়েই তিনি গত সোমবার রাতে এসেছেন। এরপর থেকে আবার নতুন সংকট তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোচের অধীনে অনুশীলন করব না

গণ অবসরের হুমকি সাফজয়ী নারী ফুটবলারদের

আপডেট সময় : ০৪:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫