ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রমজানে ওএমএসের মাধ্যমে ৩০ টাকা দরে চাল বিক্রি করবে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

আসন্ন রমজান উপলক্ষ্যে দেশের ৬৪ জেলার ৪২৪টি উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য ওএমএসের মাধ্যমে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে।

মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে ফেব্রুয়ারি থেকে ৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন করে এবং তিনটি পার্বত্য জেলার ২৩টি উপজেলায় এক মেট্রিক টন করে মোট ৪২৪টি উপজেলায় মোট ৮৪৮টি কেন্দ্রে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করা হবে।এছাড়াও এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮টি সিটি করপোরেশন ও শ্রমঘন ৪টি (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক ১ টন করে ৯০৭ মেট্রিক টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক ২ মেট্রিক টন) করে চাল বিক্রয় করা হবে।

প্রতি কেজি ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি চাল বিক্রি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রমজানে ওএমএসের মাধ্যমে ৩০ টাকা দরে চাল বিক্রি করবে সরকার

রমজানে ওএমএসের মাধ্যমে ৩০ টাকা দরে চাল বিক্রি করবে সরকার

আপডেট সময় : ১২:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫