ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেতন ‘অনেক কমিয়ে’ কোথায় যাচ্ছেন নেইমার?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

ক্যারিয়ারের সূর্য তার অস্তাচলে ঢলে পড়েছে বহু আগে। তার ছাপটা ইতোমধ্যেই পড়তে শুরু করেছে নেইমারের ওপর। তিনি এখন আছেন সৌদি আরবে, আল হিলালের সঙ্গে চুক্তির আর বাকি ৬ মাস।

ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি হবে না আর বিষয়টা পরিষ্কার। নেইমার নিজেও তা চান না। তিনি এখন চাচ্ছেন যত শিগগিরই সম্ভব সৌদি আরব ছাড়তে। ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর, সৌদি আরব ছেড়ে তিনি যাচ্ছেন তার ক্যারিয়ারের শুরুর ক্লাব সান্তোসে। সেজন্যে বেতন অনেকখানি কমে যাচ্ছে তার।

নেইমারের সৌদি পর্বে তিনি মাঠে নেমেছেন ৭ ম্যাচে। ১ গোল করেছেন, ২ গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। এতেই শেষ হয়ে যাচ্ছে তার আল হিলাল পর্ব। চুক্তির ৬ মাস বাকি থাকলেও নেইমার আর সেখানে থাকতে চাইছেন না, ফিরতে চাইছেন ব্রাজিলে।

এই মাসের শুরুর দিকে আল-হিলালের কোচ হোর্হে হেসুস জানিয়েছেন যে ক্লাবটি সৌদি লিগের দ্বিতীয়ার্ধের জন্য ৩২ বছর বয়সী এই খেলোয়াড়কে নিবন্ধন করবে না। জেসুস উল্লেখ করেন যে নেইমার আর আগের মতো পারফর্ম করতে পারছেন না।

তার ভাষ্য, ‘নেইমার চ্যাম্পিয়নশিপে দলে নিবন্ধিত হবে না। তবে সে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারবে। সৌদি লিগ বিশ্বের অন্যতম সেরা লিগ। আল-হিলালের সব খেলোয়াড়ই ইউরোপের যেকোনো ক্লাবে খেলতে সক্ষম। কিন্তু আমরা যা আশা করি, নেইমার আর সেই মানে খেলতে পারছেন না। তার জন্য পরিস্থিতিটা কঠিন হয়ে পড়েছে।’

নেইমারের ভবিষ্যৎ নিয়ে তিনি যোগ করেন, ‘নেইমার এখনও আল-হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ এবং তার ভবিষ্যৎ নির্ভর করতে পারে তার নিজের সিদ্ধান্তের ওপর। বিষয়টি ব্যবস্থাপনার উপরেও নির্ভরশীল। নেইমারের ভবিষ্যৎ সম্পর্কে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।’

নেইমারের সামনে এখন দুটো পথ খোলা। এক– তিনি তার চুক্তি বাতিল করে সান্তোসে পাকাপাকিভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। দুই– চুক্তি রেখে সেখানে ধারে খেলতে পারেন বাকি ছয় মাস। তবে ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, নেইমারের চুক্তিটা পাকাপাকিই হতে যাচ্ছে, তিনি আর কখনোই ফিরছেন না সৌদি আরবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেতন ‘অনেক কমিয়ে’ কোথায় যাচ্ছেন নেইমার?

বেতন ‘অনেক কমিয়ে’ কোথায় যাচ্ছেন নেইমার?

আপডেট সময় : ১২:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫