ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহী মহানগরীতে অসুস্থ ঈগল পাখি উদ্ধার; বন বিভাগের কাছে হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একটি অসুস্থ ঈগল পাখি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ব্যাংকপাড়ার বাসিন্দা মো: সুজন ইসলাম গতকাল ২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় তার বাড়ির উঠানে অসুস্থ অবস্থায় একটি ঈগল পাখি দেখতে পান। বিষয়টি তিনি কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে জানান।

সংবাদ পেয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেনের নির্দেশে এসআই মো: মনিরুল ইসলাম ও তার টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাখিটিকে উদ্ধার করেন। উদ্ধার করার পর পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজশাহী বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।

বন বিভাগের কর্মকর্তা মো: জাহাঙ্গীর কবির থানা থেকে পাখিটি গ্রহণ করেন। তিনি পাখিটির চিকিৎসা ও আইনানুগ কার্যক্রম সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনে সর্বদা সচেষ্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মহানগরীতে অসুস্থ ঈগল পাখি উদ্ধার; বন বিভাগের কাছে হস্তান্তর

রাজশাহী মহানগরীতে অসুস্থ ঈগল পাখি উদ্ধার; বন বিভাগের কাছে হস্তান্তর

আপডেট সময় : ০১:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫