ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

উপ-কমিশনার (এডিসি) সাদেক কাউসার দস্তগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশের গুলিতে সাংবাদিক নিহতের মামলায় সেই এডিসি বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক নিহতের মামলায় আসামি মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাদেক কাউসার দস্তগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনকালে গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে মারা যান নয়া দিগন্ত ও স্থানীয় দৈনিক জালালাবাদের সাংবাদিক এটিএম তুরাব। অভিযোগ করা হয়, সাদেক কাউসার দস্তগীরের গুলিতে মারা যান তুরাব। সরকার পতনের পর দস্তগীরকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। গত ১৮ ডিসেম্বর তাকে শেরপুর থেকে গ্রেপ্তার করে পিবিআই। এর আগে তুরাব হত্যা মামলায় ১৭ নভেম্বর রাতে আরেক আসামি পুলিশ কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে সিলেট মহানগর পুলিশে দায়িত্ব পালনকালে যে কয়জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ উঠে তার মধ্যে দস্তগীর অন্যতম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উপ-কমিশনার (এডিসি) সাদেক কাউসার দস্তগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশের গুলিতে সাংবাদিক নিহতের মামলায় সেই এডিসি বরখাস্ত

আপডেট সময় : ০২:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫