ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৯১৫ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯২.৯৫ শতাংশ। অর্থাৎ উপস্থিত ছিলেন ১১ হাজার ৯৫০ জন এবং অনুপস্থিত ছিলেন ৯১৫ জন।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন।

তিনি বলেন, আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৯২.৯৫ শতাংশ।

অধ্যাপক বেলাল আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের মোট পরীক্ষার্থী ছিলেন ১২ হাজার ৮৬৫ জন। এরমধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৯৫০ জন এবং অনুপস্থিত ছিলেন ৯১৫ জন।

এর আগে আঞ্চলিক কেন্দ্র হিসেবে এদিন বেলা ১১টায় শুরু হয় কলা অনুষদের ভর্তি পরীক্ষা। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

পরীক্ষার্থী নুসরাত জাহান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবার অনুভূতির জায়গা। কিছুটা নার্ভাস হলেও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিয়েছি। প্রশ্ন কিছুটা কঠিন ছিল, তবে সাধ্যমতো চেষ্টা করেছি।

অভিভাবক সেলিম উদ্দিন বলেন, সন্তান আজ তার পরিশ্রমের ফল দেখতে এসেছে। ঢাবিতে পড়ার সুযোগ পেলে তার জীবনে বড় পরিবর্তন আসবে। যদি চান্স না পায়, তবুও আমি তার পাশে আছি এবং থাকব।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। রোভার স্কাউট, বিএনসিসি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহীতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৯১৫ জন

আপডেট সময় : ০৫:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫