ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে: মিয়া গোলাম পরওয়ার ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

"টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার" স্লোগানে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

রাজশাহীতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

“টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার” স্লোগানে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় রাজশাহীর অলকার মোড়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সদস্য সচিব ড. আব্দুর রহিমের সঞ্চালনায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ নুরুজ্জামান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক জনাব মুহম্মদ শহিদুল ইসলাম।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জন সভাপতি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, জোন সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, মহানগর সভাপতি এ কে এম সারোয়ার জাহান প্রিন্স এবং সেক্রেটারি মোঃ আব্দুল হান্নান।

সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক আব্দুল খালেক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা উপদেষ্টা কমিটির সদস্য মোঃ গোলাম মুর্তজা, মাওলানা আব্দুল খালেক, অধ্যাপক মইনুল হোসেন প্রমুখ।

সম্মেলনে সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন যথাক্রমে অধ্যাপক নুরুল ইসলাম, মোঃ গোলাম সাকলায়েন, মাওলানা আব্দুল হালিম, আলহাজ্ব সাহারুল হুদা, রবিউল ইসলাম খান, অধ্যক্ষ ড. আব্দুর রহিম, মোঃ খায়রুল বাশার, মাওলানা মোঃ রুহুল আমিন এবং কৃষি উদ্যোক্তা আজের আলী।

দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ নুরুজ্জামান লিটন সভাপতি ও অধ্যক্ষ ড. আব্দুর রহিম সেক্রেটারি নির্বাচিত হন।

পরে উপস্থিত কাউন্সিলরদের মধ্য থেকে ২৩ সদস্য বিশিষ্ট জেলা নির্বাহী পরিষদ গঠন করা হয়।

সম্মেলনে সংগঠনের চারজন আজীবন সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মেলনে গোদাগাড়ী, তানোর, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর, পুঠিয়া, চারঘাট উপজেলার ২৫০ জন উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

এছাড়াও সম্মেলনে রাজশাহী চেম্বারের কর্মকর্তা ও কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

"টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার" স্লোগানে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

রাজশাহীতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০০:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫