ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৬৭৪৮ টি এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান প্রধান উপদেষ্টার আমাকে টার্গেট করা হচ্ছে : মির্জা আব্বাস

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী মেম্বারকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে

ভাইরাল সেই বিএনপি নেতা লিয়াকতকে দল থেকে বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী মেম্বারকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে দৌলতপুর বিএনপির আহবায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল তাকে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়কের পদ থেকে বহিষ্কার করেন।

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শের আলী সবুজের প্রেরিত বিজ্ঞপ্তি সূত্রে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির দৌলতপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. লিয়াকত আলী মেম্বারকে বহিষ্কার করা হলো। দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা ও দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল এর নির্দেশক্রমে সাংবাদিকদের এ তথ্য প্রেরণ করেন দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শের আলী সবুজ।

এর আগে রোববার ভোরে বিএনপি নেতা ও সাবেক মেম্বার লিয়াকতের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ও নগদ প্রায় ২০ লক্ষ টাকা সহ লিয়াকতের স্ত্রী ও ছেলে কে আটক করে আইনের আওতায় নিয়েছে।

ঠিক তার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা ও সাবেক মেম্বার লিয়াকত আলীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিজ অফিস কক্ষে বিএনপি নেতা লিয়াকত আলীর পিস্তল লেনদেনের এক মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও টি সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। এরই প্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কার করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী মেম্বারকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে

ভাইরাল সেই বিএনপি নেতা লিয়াকতকে দল থেকে বহিষ্কার

আপডেট সময় : ০৫:২৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫