ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জে কলেজ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ স্বরাষ্ট্রসহ তিন উপদেষ্টার পদত্যাগ দাবি সাদিক কায়েমের পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ বুদ্ধিজীবী হত্যা ছিল স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত নীলনকশা: মির্জা ফখরুল হাদিকে গুলি করা ফয়সালের স্ত্রীসহ আরও ৩ জন গ্রেপ্তার তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

পুলিশ আয়রন, র‌্যাব অলিভ ও আনসার গোল্ডেন হুইট রঙের পোশাক।

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

পুলিশ, র‍্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রংয়ের পোশাকের মডেল উপস্থাপন করা হয়।

সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রংয়ের পোশাক চূড়ান্ত করা হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে ‘আয়রন’।

র‌্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রংয়ের এবং আনসারের পোশাকের রং হচ্ছে ‘গোল্ডেন হুইট’।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র‍্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন এর সিদ্ধান্ত হয়েছে এবং নির্ধারণ হয়ে গেছে।

তিনটি পোশাক সিলেক্ট করা হয়েছে এখন আস্তে আস্তে পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে।

তিনি আরও বলেন, এটা বাস্তবায়ন হবে আস্তে আস্তে, একসাথে তো আর সব করা যাবে না। পোশাকের সাথে সাথে মন মানসিকতা সব কিছুর পরিবর্তন হতে হবে। আমি বারবার একটা কথা বলি আপনারা সবচেয়ে একটা বিষয় যোগ দেবেন সেটা হল দুর্নীতি। আপনার যদি দেশ থেকে দুর্নীতি দূর করতে পারেন তাহলে অনেক সমস্যারই সমাধান হবে।

এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, ১৮টি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র‍্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করেছে। সেখান থেকে পোশাক নির্ধারণ বা চিহ্নিত হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠে। শেষ পর্যন্ত র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুলিশ আয়রন, র‌্যাব অলিভ ও আনসার গোল্ডেন হুইট রঙের পোশাক।

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক

আপডেট সময় : ০১:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫