ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় বেঞ্চ সংকটে প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ব্যাহত রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ  সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে কিরনগঞ্জ  সীমান্তে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি-বিএসএফ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিএসএফ বাংলাদেশিদের ওপর গুলি চালায় এবং বাংলাদেশিদের তুলে নেয়ার চেষ্টা করে।

কালিগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু বলেন, আহত ফারুক মোটরসাইকেলে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করলে ভারতীয়দের ছোড়া পাথরে তিনি মাথায় গুরুতর আহত হয়েছেন।

মিঠুন নামে একজন বলেন, আহত রনি সীমান্তে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় ভারতীয় ১০ জনের মতো বাংলাদেশ অনুপ্রবেশ করে তার ওপর আক্রমণ করে। এতে তিনি আহত হন।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে অবস্থান করছেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ ঘটনায় তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স। অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় : ০৪:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫