ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

রাবিতে আদিবাসীদের মশাল মিছিল, আদিবাসী পরিচয়ের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

রাবি প্রতিনিধি:

২০২৫ সালের নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র বইয়ের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দটি বাদ দেওয়ার প্রতিবাদে রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে আদিবাসী ছাত্রজনতার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আদিবাসী শিক্ষার্থীরা মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের কিছু গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, “জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘আমার ভাইকে মারলো কেন, রাষ্ট্র তোমার জবাব চাই’, ‘লড়াই হবে সমান তালে, পাহাড় কিংবা সমতলে’, ‘আমরা নই উপজাতি, আমরা সবাই বাংলাদেশি’, ‘তোমার আমার পরিচয়, আদিবাসী আদিবাসী”।

কর্মসূচিতে অংশগ্রহণকারী আদিবাসী শিক্ষার্থী জুসমিতা সরেন বলেন, “আমাদের আদিবাসীদের ওপর যে অত্যাচার টা হয়েছে তা সবাই দেখেছে। ঢাকায় শান্তিপূর্ণ মিছিল তারা করতে পারিনি, আমরা আদিবাসী বলে আমাদের মত প্রকাশ করতে গিয়ে কী আমরা মার খাবো? উগ্রবাদীরা আমাদের ওপর আক্রমণ করে, আমাদেরকে বলে আমরা দেশ ভাগ চায়, আমরা যদি দেশ ভাগই চাইবো তাহলে আমরা কখনো দেশের জন্য লড়াই করতাম না। আমরা আদিবাসী আমরা এটা দাবি করি, আপনারা প্রমাণ করতে পারবেন আমরা আদিবাসী নই? আমরা যদি নিজেদের বাঙালি দাবি করি উল্টো আপনারা আমাদের নিয়ে ট্রোল করবেন। আমার পরিচয় আমি আদিবাসী এবং আমি আদিবাসী পরিচয়েই স্বীকৃতি পেতে চাই।”

বিপ্লবী ছাত্র মৈত্রী রাবি শাখার সভাপতি শাকিল হোসেন বলেন, “দীর্ঘ ৫০ বছর ধরে আমরা দেখছি, ক্ষমতাসীনরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে। কেনো আদিবাসী শব্দটি যুক্ত করতে চান না? আপনারা ঐক্যের কথা বলেন, অথচ পাহাড় ও সমতলে ঐক্য স্থাপন করতে ব্যর্থ হন। নতুন সরকারকে আহ্বান জানাই—আদিবাসী সম্প্রদায়ের অধিকার ফিরিয়ে দিন।”

এসময় মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সমাবেশটি সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখার সভাপতি বিজয় চাকমা। মশাল মিছিল ও সমাবেশে বিভিন্ন সংগঠন এবং শিক্ষার্থী একাত্মতা প্রকাশ করেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে আদিবাসীদের মশাল মিছিল, আদিবাসী পরিচয়ের দাবি

আপডেট সময় : ০৫:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫