ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

পুলিশের যারা ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে তাদের বিচার হবে : আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ৩১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ বাহিনীর যেসব সদস্য ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে তাদের বিচার হবে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যারা ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে তাদের বিচার হবে।’

বুধবার বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়। সেখানে পুলিশ সদস্যরা আইজিপিকে তাদের নানা বিষয় অবহিত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

সভায় আইজিপি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। সুদীর্ঘ সময় ধরে পুলিশ জনগণের সাথে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পুলিশকে জনবান্ধব করতে, পুলিশের মধ্যে বিদ্যমান অসঙ্গতি দূর করতে এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। বাংলাদেশ পুলিশ এ বিষয়ে সহযোগিতা করছে।’

তিনি বলেন, ‘উত্তম পুলিশি সেবা দিয়ে তা দূর করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। পুলিশে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে। জনগণের সাথে মিশে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। এ জন্য অবশ্যই পেশাদারিত্ব, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের কাজ করতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান।

স্বাগত বক্তব্য দেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার কামরুন নাহার।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুলিশের যারা ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে তাদের বিচার হবে : আইজিপি

আপডেট সময় : ০৩:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫