ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র ও হাজী শরীয়তুল্লাহর বংশধর বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় শিবগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ: এক দিনের রিমান্ডে প্রধান আসামী আজ সাড়ে ৩ ঘণ্টা বিদ্যু থাকবে না যেসব এলাকায় পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়, তামিলনাড়ুতে বিজয়ের চমক ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ আজ শাপলা গণহত্যা দিবস: কাটেনি শোক, নিভৃতে কাঁদছে শহীদ পরিবার

সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালাতক পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। এ ছাড়া পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে উত্তরা পূর্ব থানায় হওয়া একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ওই থানারই সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে।

বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা-পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন তিনি।

জানা যায়, ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন।

২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় আসামি করা হয় তাঁকে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি

আপডেট সময় : ০২:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫