ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মদ খেয়ে মোহনপুরে নিহত ৩, অসুস্থ ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুর থানা পুলিশ মাদক প্রতিরোধে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করলেও মাদক ব্যবসায়ী ও মাদক প্রতিরোধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধীরগতি লক্ষ্য করা গেছে। মূলত মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনায় ব্যর্থ হওয়ার কারণেই দেশীয় মদ পটেনসি (কট) সেবন করে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সচেতনমহলসহ মাদক প্রতিরোধ কমিটি। মাদক সেবন করে আরো চার জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত মারা গেছেন তিনজন। এদের তিনজন হাসপাতালের বাইরে মারা গেলেও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।নিহতের পরিবার ও মোহনপুর থানা পুলিশসুত্রে খবরটি জানা গেছে।

এঘটনায় মোহনপুর থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা হল মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল (৩৯), ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি (৪২)।

নিহতরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮), মোংলার ছেলে একদিল (৫০) ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল (২৫)। এদের মধ্যে বৃহস্পতিবার সকালে হার্টফেল করে মারা যান মোংলার ছেলে একদিল। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে।

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬), সাঈদ আলীর ছেলে মোনা (২৮) ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোড়সা গ্রামের চিহ্নিত মাদক সম্রাট হান্নান এর কাছে থেকে দেশীয় মদ পটেনসি (কট) কিনে নিহত মন্তাজের বাড়িতে বসে মদ পান করে ৭জন। এরপর লুজ মোশানে এপর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।

মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, মদ পানের ঘটনায় মারা গেছেন তিনজন। একটি মাদক মামলায় দুই মাদক মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মদ খেয়ে মোহনপুরে নিহত ৩, অসুস্থ ৪

আপডেট সময় : ০৪:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫