ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশাসন ভবনের পাশে এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান ধর্মঘটে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য চালু থাকা পোষ্য কোটাসহ সকল প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখার দাবি জানান। হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দাবি পূরণ না হলে পূর্ণ দিবস কর্মবিরতি এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শাটডাউনের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এর আগে গত ২ জানুয়ারি রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণির ভর্তিতে ৫% পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন।

উল্লেখ্য, শিক্ষার্থীরা গত এক মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তবে সিদ্ধান্ত বাতিলের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা নতুন করে আন্দোলন শুরু করেছেন। যা ক্রমেই তীব্র আকার ধারণ করছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট

আপডেট সময় : ০৪:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫