ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক উদ্ধার, গ্রেফতার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর এলাকার চন্দ্রিমা থেকে অপহৃত সেই নারী চিকিৎসক শাকিরা তাসনিম দোলাকে (২৬) পাবনা থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে তাকে উদ্ধার করে র‌্যাবের একটি দল। এ সময় অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় অপহরণের কাজ ব্যবহৃত মাইক্রোবাসটিও।

গ্রেফতারকৃতরা হলো, মামলার এজাহারভূক্ত আসামি পাবনার সাথিয়া উপজেলার বামনডাঙ্গা গ্রামের আবু হানিফ কাজীর ছেলে তানজিম খান তাজ ওরফে নিরব (৩০), সুজানগর উপজেলার গোবিন্দপুর গ্রামের সেলিম মল্লিক (৩৫), সিরাজগঞ্জের চৌহালী থানার মো. সজিব (২৩) ও মাইক্রোবাসের চালক পাবনার সুজানগর উপজেলার বদনপুর গ্রামের আশরাফুল ইসলাম (৩৫)।

বুধবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় সোপর্দ করা হবে।

র‌্যাব জানায়, অপহরণকারী একটি চক্র সন্দেহজনকভাবে এই এলাকায় লুকিয়ে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী নারী চিকিৎসককে উদ্ধার করা হয়। পরে অপহরণ চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার ভোরে রাজশাহী মহানগরের চন্দ্রিমা এলাকার বাসা থেকে ওই নারী চিকিৎসকের বাবা ফজরের নামাজে বের হলে বাসার প্রধান গেইট থেকে তাঁকে জিম্মি করে বাসায় ঢোকে অপহরণকারীরা। এ সময় অপহৃত চিকিৎসকের মা বাধা দিলে দেয়ালে মাথা ঠুকে তাকে আহত করা হয়। বাসায় প্রবেশের পর ওই নারী চিকিৎসককে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। একই সঙ্গে ওই গাড়িতে ওই চিকিৎসকের বাবাকেও তুলে নিয়ে যায়। পরে তারা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার রাস্তায় চিকিৎসকের বাবাকে ফেলে চলে যায়। এরপর সোমবার রাতে অপহৃত চিকিৎসকের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

অপহরণের শিকার চিকিৎসক শাকিরা তাসনিম দোলা রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তাঁর বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক উদ্ধার, গ্রেফতার ৪

আপডেট সময় : ০২:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫