শিক্ষার্থীদের মাধ্যমে পুনরায় অধ্যক্ষ কক্ষে বসলেন গোলাম মাওলা
- আপডেট সময় : ১২:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের রুমের তালা ভেঙে ড. গোলাম মওলাকে পুনরায় তার কক্ষে বসিয়ে দিলেন কলেজের একাংশের শিক্ষার্থীরা।
রাজশাহীতে অবস্থিত শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের রুমের তালা ভেঙে ড. গোলাম মওলাকে পুনরায় তার কক্ষে বসিয়ে দিয়েছেন কলেজটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
সোমবার বেলা ১১ টায় এই ঘটনার আগে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের কাছে অধ্যক্ষের রুমের চাবি চাইলে তিনি জানান, কলেজ কমিটির সভাপতি আরিএমপির কমিশনারের অনুমতি ছাড়া তিনি চাবি দিতে পারবেব না। শিক্ষার্থীরা বারবার অনুরোধ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বলে হাইকোর্ট যখন রায় দিয়েছে আপনি সেটি বাধা দিতে পারেন না। এভাবে বেশ কয়েকঘন্টা এভাবে বাকবিতন্দা চলতে থাকে। একপর্যায়ে শিক্ষার্থীবৃন্দ ক্ষিপ্তহয়ে রুমের তালা পাশে পড়ে থাকা ইট দিয়ে বারি দিয়ে ভেঙ্গে ফেলে অধ্যক্ষ গোলাম মাওলাকে তার চেয়ারে বসান।
গত ৫ আগস্টের পর শিক্ষার্থী ও শিক্ষকদের চাপের মুখে কলেজের অধ্যক্ষ ড. গোলাম মওলাকে অপসারণের নির্দেশ দেন আরএমপির তৎকালীন পুলিশ কমিশনার। এই ঘটনার আদালতের আশ্রয় নেন অধ্যক্ষ গোলাম মওলা।
তার পরিপ্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর তার পক্ষে রায় ঘোষণা করে আদালত। সোমবার সকালে তিনি আদালতের সেই রায়ের কপি নিয়ে কলেজে আসেন অধ্যক্ষ হিসেবে যোগদান করতে।
তবে দীর্ঘ তিন থেকে চার ঘন্টা নানা সমস্যা চলতে থাকে কলেজ ক্যাম্পাসে। একপর্যায়ে শিক্ষার্থীদের ধরপাকড়াও করে ডিবি পুলিশ ও সিআরটি ইউনিট রাজশাহী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো ক্ষিপ্ত হয়ে উঠে ছাত্র জনতা। পরে পুলিশের গাড়ি অবরোধ করে ক্যাম্পাসের মধ্যেই রেখে দেয় শিক্ষার্থীবৃন্দ। পরে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা এসে বিষয়টি শান্ত করেন ।
পরে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ক্যাম্পাস থেকে নিরাপদে বের করে নিয়ে যান ও অপর দিকে অধ্যক্ষ গোলাম মাওলা শিক্ষার্থীদের বুঝিয়ে তাদেরও ক্যাম্পাস থেকে নিজ নিজ বাসায় পাঠিয়ে দেন।
তবে পুরো পরিস্থিতি এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি






















