ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্র সংস্কারের মুল কারিগর হচ্ছেন তারেক রহমান: কর্মী সমাবেশে বললেন মিলন

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্র সংস্কারের মুল কারিগর হচ্ছেন তারেক রহমান: কর্মী সমাবেশে বললেন মিলন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত দুই বছর পূর্বে রাষ্ট্র সংস্কারের জন্য ২৭ দফা জনসমুক্ষে তুলে ধরে ছিলেন। এরপর তিনি এটা পরিমার্জন ও পরিবর্ধন এবং সংকোচন করার বিষয়ে জনগণের নিকট মতামত চান। যার ফলশ্রুতি বর্তমানে তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা তুলে ধরেছেন।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দারুশা স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

মিলন বলেন, রাষ্ট্র সংস্কারের মূল নায়ক হচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঘুনে ধরা রাষ্ট্রকে ঘষে মেজে পরিস্কার ও সংস্কার করার জন্যই এই ৩১ দফা দিয়েছেন। কিন্তু এতে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক ১৯দফার কোন ক্ষতি বা পরিবর্তন হয়নি। তিনি সে সময়ে দেশের এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নের এই ১৯দফা দিয়েছিলেন। অত্র ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৩১ দফা প্রচার করার লক্ষে এই ধরনের কর্মসূচী করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, দেশ এখন অন্তরবর্তীকালীন সকারের অধিনে চলছে। বিএনপি এই সরকারকে সমর্থন করে। সেইসাথে সহযোগিতাও করে আসছে।

অন্তবর্তীকালীন সরকারের রোডম্যাপবে স্বাগত জানিয়ে তিনি বলেন, তার মানে এই নয় যে সব কিছুতে সমর্থন করবে বিএনপি। কারো নিকট নতজানু না হয়ে সুন্দর একটি নির্বাচন দেয়া আহ্বান জানান তিনি। তিনি বলেন, কারো চক্ষু রাঙ্গানো ভয় করার কোন কারন নেই।
কারন বিএনপিসহ দেশবাসী বর্তমান সরকারের সাথে আছে। বক্তব্য শেষে দোয়া করা হয়।

সভায় সভাপতিত্ব করেন হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপাপ্ত আহ্বায়ক সিহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শাহজাহান আলী, অধ্যাপক আব্দুর রাজ্জাক শেখ মকবুল হোসেনসহ অত্র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রায় সহশ্রাধিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাষ্ট্র সংস্কারের মুল কারিগর হচ্ছেন তারেক রহমান: কর্মী সমাবেশে বললেন মিলন

আপডেট সময় : ০৪:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪