ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাসিকের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ বিষয়ে কেন্দ্রীয় সুপারভাইজারদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার।

সভায় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বলেন, রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে ওয়ার্ড সুপারভাইজার এবং কেন্দ্রীয় সুপারভাইজার সকলকে একযোগে দায়িত্ব পালন করতে হবে। নগরীতে অননুমোদিত ব্যানার, লিফলেট, পোস্টার অপসারণ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। ওয়ার্ড ও কেন্দ্রীয় পরিচ্ছন্ন কার্যক্রমে নিয়োজিত ভ্যান চালককে সঠিক সময়সূচী মানতে হবে। নগরীর ফুটপাত ও রাস্তার পাশে বালি, রাবিশ মাটিসহ নির্মাণ সামগ্রী না রাখা হয় সে বিষয়ে পরিচ্ছন্ন সুপারভাইজারদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতায় রাজশাহীর যে সুনাম অর্জন হয়েছে সেটি অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ প্রদান করেন তিনি।

মতবিনিময় সভায় রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) মোঃ মোশতাক হোসেন ঝন্টু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার রহমান জিতু, পরিচছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন রেজা, পরিচ্ছন্ন পরিদর্শক রেজাউল করিম সহ কেন্দ্রীয় সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিকের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪