ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

সাবেক এমপি আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা।

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর আদালতে চত্বরে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা

রাজশাহীর আদালতে চত্বরে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা চালিয়েছে বিএনপি-জামায়াতের ক্ষুব্ধ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে তাকে রাজশাহীর এমএম-১ এর আদালতের সামনে এই ঘটনা ঘটে। এসময় আসাদকে বহনকারী প্রিজন ভ্যানকে উদ্দেশ্য করে ইট, কাদা ও ডিম নিক্ষেপ করে ক্ষুব্ধ নেতাকর্মীরা। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। এর আগে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজশাহী নগরীতে নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নগরীর বেয়ালিয়া থানার দুইটি মামলায় সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার দেখিয়ে ও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন রাজশাহী এমএম-১ এর আদালত।
এর আগে ৫ ডিসেম্বর আসাদকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হয়।

ওই দিন আসাদকে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়ার সময় ওই প্রিজন ভ্যান ঘিরে আওয়ামী লীগের সমর্থকরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু; আসাদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক এমপি আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা।

আপডেট সময় : ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪