ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে সার্টিফিকেট তুলতে এসে কারাগারে সাবেক ছাত্রলীগ নেতা

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট তুলতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান রহমান হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

শনিবার দুপুরে ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

আটক ব্যক্তি হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী এবং শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ । তার বাড়ি বগুড়া জেলায়।

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগ নেতা ফিরোজ মাহমুদ সার্টিফিকেট উত্তোলন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। গত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ওই ছাত্রলীগ নেতা ফিরোজকে আটকে মারধর করে। পরে তাঁরা মতিহার থানা পুলিশকে খবর দেন। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রাথমিক চিকিৎসা দেন।

শনিবার দুপুর ১ টার দিকে ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে তাকে এক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুসহ ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২২০ জনকে আসামি করে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে সার্টিফিকেট তুলতে এসে কারাগারে সাবেক ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০৫:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪