ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে: মিয়া গোলাম পরওয়ার ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

চিন্ময় গ্রেফতারের ঘটনায় কুমিরের মায়া কান্না দেখাচ্ছেন শেখ হাসিনা: রুহুল কবির রিজভী

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ১২:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রিজভী আরো বলেন, মুগ্ধ, আবু সাঈদের মতো দুই হাজারের বেশি ছাত্রজনতাকে হত্যাকারী শেখ হাসিনা সরকারের এই কান্না ভারতের কাছ থেকে পুরষ্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় কেন চুপ ছিল বলেও প্রশ্ন তোলেন রাকসুর সাবেক এই ভিপি।

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম বলেন, অন্তবর্তী সরকার তার মূল দায়িত্বের চেয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা ও পলিথিন বন্ধের মতো কাজে বেশি গুরুত্ব দিচ্ছে। অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান- গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

সম্প্রতি ইসকনের চিন্ময় কৃষ্ণ দাশ গ্রেপ্তার হওয়ায় উদ্বিগ্ন হয়ে শেখ হাসিনার স্ট্যাটমেন্টকে কুমিরের কান্না কাঁদছেন বলে অভিহিত করেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমানের গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়টির শহীদ বৃদ্ধিজীবী স্মৃতি স্তম্ভের বেদিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

এসময় তিনি আরও বলেন, চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর বার বার বিবৃতি দিচ্ছে, যেদিন ছাত্রলীগ বিশ্বজিৎ কে হত্যা করলো সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোন বিবৃতি দেয়নি। যেদিন ভারতের বাধ খুলে বাংলাদেশকে ভাসিয়ে দেয়া হয়েছিলো সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোন বিবৃতি দেয়নি। তিনি বলেন,৭ নভেম্বর হচ্ছে সেই দিন, যেদিন আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি। ৭ নভেম্বরের বিপ্লবের ওপর ভিত্তি করেই ৫ আগষ্টের গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ নাছির উদ্দীন নাছির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এম রফিকুল ইসলাম, প্রাক্তন উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিন্ময় গ্রেফতারের ঘটনায় কুমিরের মায়া কান্না দেখাচ্ছেন শেখ হাসিনা: রুহুল কবির রিজভী

আপডেট সময় : ১২:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪