ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

সাংবাদিককে মারধরের অভিযোগ, পদ হারালেন জবি ছাত্রদল সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পেশাগত দায়িত্ব পালনকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মাশফিকুল রাইনকে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা মাশফিকুল রাইনকে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

রবিবার (১৭ নভেম্বর) সংবাদ সংগ্রহের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পূর্ব পাশে শিক্ষার্থীদের মারামারির ছবি ও ভিডিও করার সময় দৈনিক কালের কণ্ঠে’র জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জুনায়েত শেখকে মারধর করার অভিযোগ উঠে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে নেতৃত্ব দেন জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার অনুসারী মাশফিকুল রাইন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিককে মারধরের অভিযোগ, পদ হারালেন জবি ছাত্রদল সদস্য

আপডেট সময় : ০৪:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪