অনেক আন্দোলন হলো, এবার আসেন রাজপথে গল্প করি: সালাউদ্দিন আম্বার
- আপডেট সময় : ০৫:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা । রবিবার দুপুর ১২টায় রাজশাহী নগরীর জিরোপয়েন্টে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান রাবির সমন্বক সালাউদ্দিন আম্বার।
তিনি তার পোষ্টে বলেন, রাজশাহীবাসী!! অনেক আন্দোলন হলো, এবার আসেন রাজপথে গল্প করি। তাদের ১০তারিখের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে আগামীকাল দেখা হবে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে।
আগামীকাল রবিবার (১০ নভেম্বর) গুলিস্তান জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে দলটি।
আজ শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ ডাক দেওয়া হয়েছে।
সেই পোষ্ট অনুযায়ী সারা দেশে কেন্দ্রিয় নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচির ডাক দিয়েছে সমন্বয়কবৃন্দ।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি























